Friday, September 17, 2021

যেকোনো ব্যবসায়িক ওয়েবসাইট এর জন্য ওয়ার্ডপ্রেস কেন সেরা?


 

আমাদের দেশের প্রেক্ষিতে অনলাইনে যে কোনো ব্যবসা বা পণ্যের প্রমোশনের ক্ষেত্রে ফেইসবুকই একমাত্র হাতিয়ার। আর অনেকেই এই ফেইসবুককে ব্যবসার জন্য খুবই কার্যকরী মাধ্যম মনে করে। ফেসবুক পেইজ মূলত একটি প্রমোশনাল টুল হলেও আমাদের দেশের ই-কমার্স ব্যবসায়ীরা এটিকে মার্কেটিংয়ের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করতে সাচ্ছন্দ্যবোধ করে। তবে এর একটি বিশাল দল নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে নিজেদের ব্র্যান্ডিং করছেন। সচেতন ক্রেতাগণও ওয়েবসাইট নির্ভর ব্যবসাগুলোকে নির্ভরযোগ্য মনে করছেন। এক্ষেত্রে যেকোনো ওয়ার্ডপ্রেস সাইট ব্যবসায়িক ওয়েবসাইট হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করছে। যা কার্যকরভাবে ব্যবহার করা খুবই সহজ। ব্যবসার ধরণ, পরিধি বা পরিচালনার কৌশল অনুযায়ী এটিকে কাজে লাগাতে পারলে এ-থেকে খুব ভালো পরিমাণ মুনাফা লাভ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

ওয়ার্ডপ্রেস কি? যেকোনো ব্যবসায়িক ওয়েবসাইট এর জন্য ওয়ার্ডপ্রেস কেনো সেরা? ওয়ার্ডপ্রেস শিখে আয় করার উপায় বিস্তারিত জানতে হলে এই আর্টিকেলটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়তে হবে। কেননা এসম্পর্কিত প্রতিটি খুঁটিনাটি বিষয় খুব সহজভাবে সরল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। দেরি না করে চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। 

ওয়ার্ডপ্রেস কি?

বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার হলো আমাদের আজকের এই বহুল পরিচিত ‘ওয়ার্ডপ্রেস’। কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেসের জুড়ি মেলা ভার। যার কারণে এর চাহিদা এবং কাজের সংখ্যা বেড়ে চলেছে। 

যে কেউ একেবারে ফ্রি-তেই এটিকে নিজের ওয়েব সার্ভারে (web server) ইনস্টল করতে পারে। যার মাধ্যমে সহজেই যেকোনো রকমের ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে নেওয়া যায়। ওয়ার্ডপ্রেস দ্বারা ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে অবশ্যই একটি ওয়েব হোস্টিং একাউন্ট বা হোস্টিং সার্ভার থাকতে হবে। 

ওয়ার্ডপ্রেসকে (WordPress) কে সংক্ষেপিতভাবে WP বলা হয়ে থাকে। ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি এবং এটি পুরোপুরি Open Source সাইট। যার কারণে চাইলেই এর সবকিছুই নিজের মতো করে সাজিয়ে নেয়া য়ায়। বর্তমানে এটি সবচেয়ে সহজ, শক্তিশালী এবং সবচেয়ে জনপ্রিয় ব্লগ কিংবা ওয়েবসাইট তৈরির ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 

রেডি ই-কমার্স

ওয়ার্ডপ্রেস প্লাগিন কি?

প্লাগিন হলো মূলত একাধিক ফাংশনের সংমিশ্রণে গঠিত একটি মিনি সফ্টওয়্যার। এটি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এক বা একাধিক বৈশিষ্ট্য বা ফিচার (Feature) যুক্ত করে। উদাহরণস্বরূপ আপনি যদি প্লাগিনের “WP Form” প্লাগিন ইনস্টল করেন তবে আপনি নিজের ওয়েবসাইটের জন্য কন্টাক্ট ফর্ম (Contact Form) তৈরি করতে পারেন। একইভাবে ওয়েবসাইট তৈরি করার পর আপনার বিভিন্ন ফিচারের দরকার পরতে পারে। যা আপনি ফ্রিতে প্লগিনের মাধ্যমে করতে পারবেন।

আপনি যদি সঠিকভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করতে চান, তবে আপনাকে অবশ্যই প্লাগইন ইনস্টল করতে হবে। এটি আপনাকে বিভিন্ন নতুন নতুন functions ওয়েবসাইটে যোগ সাহায্য করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে প্লাগিন সম্পর্কে জানা কতটা গুরুত্বপূর্ণ! 

No comments:

Post a Comment